
(২ বছর আগে) ২১ এপ্রিল ২০২৪, রবিবার, ২:০২ অপরাহ্ন
রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে পায়ের আঙ্গুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের।
রোববার (২১ এপ্রিল) সকাল ১১টার দিক এই দুর্ঘটনা ঘটে। এতে তার বাম পায়ের সব আঙ্গুল কাটা গেছে।
ঘটনার পর দ্রুত আনু মুহাম্মদকে নেওয়া হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। সেখানেই তার চিকিৎসা চলছে।