banglahour

ইসরাইলে ফের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, কোনও হতাহত নেই

বিশ্ব | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০:২৮ পূর্বাহ্ন

সোমবার ইসরাইলে ফের হামলা চালিয়েছে  লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর শিনহুয়ার

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরাইল। এর আগেই অবশ্য সাইরেন বেজে উঠে ওই এলাকায়। রকেট হামলার আগে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তারা। 

৩৫টি রকেট দিয়ে হামলা চালায় তারা। ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের আরজুন ও ওডাইসে গ্রামে হামলা চালানো হয়েছে। সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা ছিলেন। তবে এতে কেউ নিহত হয়েছে কিনা, তা জানা যায়নি।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরাইল। সেই হামলা চালানো হয় সম্প্রতি।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল