banglahour

ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৬

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২০ নভেম্বর ২০২২, রবিবার, ২:৩৯ অপরাহ্ন

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক জিএস দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে।

শনিবার ১৯ নভেম্বর রাজধানীর কেরানীগঞ্জ এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত (০৭/১১/২০২২)  জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয়ের সাবেক ছাত্র এবং ছাত্রলীগের জিএস দুরন্ত বিপ্লব ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ থানার কোনাখোলা এলাকা থকেে জিনজিরা-সোয়ারিঘাট হয়ে ঢাকায় আসার পথে নিখোঁজ হন। পাঁচ দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন রাতে মরদেহটি নিখোঁজ দুরন্ত বিপ্লবের বলে নিশ্চিত করেন তার আত্মীয়-স্বজন। এই নিখোঁজ সংক্রান্তে প্রথমে একটি সাধারন ডায়েরি এবং মৃত্যু সংক্রান্তে পরর্বতীতে নিয়মিত মামলা রুজু হয়।

ডিএমপি’র গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব জনাব মশিউর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল