banglahour

অস্ত্রোপচার করা হবে আনু মুহাম্মদের ক্ষতিগ্রস্ত পায়ে

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১:১৬ অপরাহ্ন

তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব আনু মুহাম্মদের ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে। তিনি এখন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কেবিনে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, আনু মুহাম্মদ ভালো আছেন।

আনু মুহাম্মদের চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের নেতৃত্বে ১৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আজ বুধবার যোগাযোগ করা হলে স্বাস্থ্যমন্ত্রী প্লাস্টিক ও সার্জন সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, আনু মুহাম্মদের শারীরিক কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে তার ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে। তার অবস্থা স্থিতিশীল। তিনি বলেন, আনু মুহাম্মদের বাঁ পায়ের পাঁচটি ও ডান পায়ের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে গত রোববার তিনি ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় তার পা পিছলে ট্রেনের চাকার নিচে চলে যায়। এতে তাঁর দুই পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল