banglahour

বৃষ্টি নামল ঢাকায়

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩ মে ২০২৪, শুক্রবার, ১২:৩১ পূর্বাহ্ন

টানা একমাস তাবদাহের পর অবশেষে বৃষ্টি নামল ঢাকায়। রাত ৯টায় রাজধানীর অনেক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন বৃষ্টির ছবি। আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি হতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল। তাপপ্রবাহের পর বৃষ্টি হওয়ায় একটু হলেও স্বস্তির নিঃশ্বাস এসেছে নগরবাসীরে জীবনে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বিরাজমান তাপ প্রবাহ পূর্ববর্তী এলাকায় অব্যাহত থাকতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল