banglahour

চার মাস বন্দী থেকে ইসরাইলের কারাগারে মৃত্যু হলো ফিলিস্তিনি চিকিৎসকের

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ৪ মে ২০২৪, শনিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

চার মাসেরও বেশি সময় আটক থাকার পর ইসরাইলের কারাগারে মারা গেলেন ফিলিস্তিনের সিনিয়র চিকিৎসক আদনান আল বুরশ। 

 

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনি বন্দীদের নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন ও আল জাজিরার। 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল শিফা হাসপাতালের অর্থোপেডিকসের প্রধান ছিলেন তিনি। বুরশকে উত্তর গাজার আল-আওয়াদা হাসপাতালে অস্থায়ীভাবে কাজ করার সময় ইসরায়েলি বাহিনী আটক করেছিল।

অর্থোপেডিকসের প্রধান মৃত্যুকে একটি হত্যা বলে অভিহিত করেছে। তার লাশ এখনো ইসরাইলি হেফাজতে রয়েছে। 

এ বিষয়ে ইসরাইলের সামরিক মুখপাত্র বলেন, জেল পরিষেবা, গত ১৯ এপ্রিল বুরশকে মৃত ঘোষণা করে। জাতীয় নিরাপত্তার কারণে তাকে ওফার কারাগারে আটক করা হয়।  তবে মৃত্যুর কারণ সম্পর্কে মুখপাত্র কিছুই জানাননি।

আল শিফা হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান আবু সাদা বলেন, এই চিকিৎসকের মৃত্যু মানব আত্মার জন্য সহ্য করা কঠিন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল