banglahour

কিছু সাংবাদিক বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১২ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহিত

সিলেট: কিছু সাংবাদিক বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনেক রাষ্ট্রদূত বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে চান না। কিন্তু সাংবাদিকদের কারণে বাধ্য হন। এ ব্যাপারে সাংবাদিকদের যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সিলেটে সাহিত্যমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, মিডিয়ায় প্রকাশিত মন্তব্য নিয়ে জিজ্ঞেস করা হলে কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না, কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করেন।

সিলেটের জেলা প্রশাসক মো. মুজিবর রহমানে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ ছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিক, অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বক্তব্য রাখেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল