banglahour

জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে দ্বিতীয় ম্যাচে প্রথমে বোলিং নিয়েছে বাংলাদেশ

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৫ মে ২০২৪, রবিবার, ৬:৩২ অপরাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। 

আজ রোববার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হয়েছে।  টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
 ব্যাটিং এ নেমে সাড়ে ৬টা পযর্ন্ত ৫ ওভার ২ বলে ১ উইকেটে ১৯ রান করেছে জিম্বাবুয়ে

প্রথম ম্যাচে দারুণ বোলিং করেন দুই তারকা পেসার সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। দুই জনে নেন ৩টি করে উইকেট। ২ উইকেট নেন শেখ মাহেদি হাসান। তাদের বোলিং তোপে ২০ ওভারে মাত্র ১২৪ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। 

টার্গেট তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের অনবদ্য ব্যাটিংয়ে ২৮ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ৪৭ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬৭ রান করে অপরাজিত থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ২৮ বলে ৫টি চার আর এক ছক্কায় ৩৩ রান করে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজ দ্বিতীয় ম্যাচেও টানা জয় চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই খেলছে টাইগাররা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল