banglahour

কালবৈশিাখীর আগাম বার্তা দিয়ে সতর্কতা জারি, ঢাকায় শুরু হয়েছে ঝড়ো হাওয়া-বৃষ্টি

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৫ মে ২০২৪, রবিবার, ৮:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩৭ অপরাহ্ন

ঢাকায় প্রবলবেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছে।

তবে এর আগে আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। 

 

রোববার সতর্কবাতায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিকাল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিকে থেকে দমকা/ঝড়ো হওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

একইসঙ্গে আগামীকাল সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমতে পারে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি. মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা হাওয়া আকারে ৪০-৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল