banglahour

ঢাকায় প্রবল বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া, ৩৬ মি মি বৃষ্টির রেকর্ড!

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৬ মে ২০২৪, সোমবার, ৯:৪৪ পূর্বাহ্ন

রাজধানীতে রোববার রাতে ঝড়ো বাতাসসহ বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। সেইসঙ্গে হয়েছে বজ্রপাতও। এর ফলে টানা গরমের পর শীতল অনুভব হচ্ছে নগরবাসীর।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৫৯ কিলোমিটারের মতো। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

ঢাকায় কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তি এসেছে জনজীবনে। তবে আকস্মিক বৃষ্টিতে সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা।

এর আগে শনিবার রাতেও রাজধানী বিভিন্ন স্থানে বৃষ্টি নেমেছিল। পর পর দুইদিন বৃষ্টি নামায় জনজীবনে স্বস্তি নেমেছে।

এদিকে আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। একইসঙ্গে সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার বিষয়ও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির রাত ১২টার পর যুগান্তরকে বলেন, রাজধানীতে সন্ধ্যা ৬টা থেকে ১২টা পর্যন্ত ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় ৫৯ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে রাজধানীতে। নগরীতে চলতি মাসে এ ধরনের কালবৈশাখী বা বজ্রঝড় এটাই প্রথম।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল