banglahour

ভারতীয় তাঁবেদারদের হটাতে পারলেই বেগম জিয়া মুক্ত হবেন- বিএনপির বিক্ষোভ সামাবেশে বক্তারা

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১১ মে ২০২৪, শনিবার, ৭:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩০ অপরাহ্ন

ক্ষমতাসীনরা পরিকল্পিতভাবে একদলীয় শাসন ব্যবস্থা গড়ে তুলেছে। আর এ জন্যই সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি সুস্থ হয়ে রাজনীতিতে ফিরলে ক্ষমতায় টিকতে পারবেন না- তাই বেগম জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।

শনিবার (১১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ তিন দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন  বিএনপির মহাসচিব।

 

মির্জা ফখরুল বলেন, 

নির্যাতনের মাধ্যমে আন্দোলন দমানো যাবে না, আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, তাদের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। তবে লড়াইয়ের মধ্য দিয়েই বিজয় আসবে।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ক্ষমতায় টিকে থাকতে সবকিছু ধ্বংস করছে সরকার, কারাগারকে এখন টর্চার সেলে পরিণত করা হয়েছে।

 

ক্ষমতাসীনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, কিছু দিন পর পর বন্ড বের করে শেয়ারবাজার লুট করা হচ্ছে। আর সামিট গ্রুপ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে সিঙ্গাপুরে শীর্ষ ধনী হয়েছে। ভারতের আদানি গোষ্ঠীও বাংলাদেশ থেকে ১০ হাজার কোটি টাকা নিয়ে গেছে।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন ভারতের তাঁবেদারদের হটাতে পারলেই বেগম জিয়া মুক্ত হবেন। 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল