banglahour

প্রতি তিনজনে ১জন নারী যৌন নির্যাতনের শিকার- ফজিলাতুন নেসা

জাতীয় |

(৩ বছর আগে) ২৩ নভেম্বর ২০২২, বুধবার, ৪:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৪ অপরাহ্ন

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ।

ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারী নির্যাতন এটা কোন দেশে একক সমস্যা নয়। এটা বৈশ্বিক সমস্যা। নারী নির্যাতন মানবাধিকার লঙ্গন করে। সময়ের পরিবর্তনের সাথে নারী নির্যাতনের ধরণও পরিবর্তিত হচ্ছে। প্রতি তিনজনে ১জন নারী তার জীবন পরিক্রমায় শারীরিক, মানসিক বা যৌন নির্যাতনের শিকার হয়। নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে সামাজিক সমস্যা এবং  নারীর অধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধ।  

প্রতিমন্ত্রী আজ বুধবার (২৩ নভেম্বর) ঢাকায় হোটেল সোনারগাঁও এ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ বাংলাদেশ এবং এলসিজিওয়েজ এর যৌথ উদ্যোগে ১৬ দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদ্বোধনী অনুষ্ঠান এবং ন্যাশনাল ডায়ালগে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ইন্দিরা নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের সাথে সকলকে একসাথে কাজ করার আহবান জানিয়ে বলেন, সরকারের সাথে বেসরকারী সংস্থা, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ, রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কমিউনিটি নেতৃবৃন্দ এবং গণমাধ্যম ঐক্যবদ্ধ হয়ে সচেতনা তৈরির মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো: হাসানুজ্জামান কল্লোল। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশের নিযুক্ত ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর গোয়েন লুইস এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মিজ আলেকজান্ড্রা বার্গ ভন লিন্ডে। স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো: মুহিবুজ্জামান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল