banglahour
সমমনাদের সঙ্গে বৈঠক

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে বিএনপি

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ১১:১০ অপরাহ্ন

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি। এ কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

বুলু বলেন, দেশের ৬৩ রাজনৈতিক দল আমরা যে জায়গায় ছিলাম, সেখান থেকে আবার নতুন যাত্রা শুরু করছি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাব। সেই লক্ষ্যে আবার কীভাবে কর্মসূচি নেওয়া যায়, সেটা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে কোথায় কী কী কর্মসূচি নিতে পারি সেবিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। 

এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আওয়ামী লীগ এমন একটা জায়গায় দেশকে নিয়ে এসেছে, আর বেশি দূরে নয় আবারও দুর্ভিক্ষ আনবে। এটা রোধ করার জন্য জনতার আন্দোলন তৈরি করতে আমরা একত্রিতভাবে কাজ করছি। এক দফা আন্দোলনে আমরা একসঙ্গে ছিলাম, আছি। সামনে কিভাবে এগুতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। 

বৈঠকে আরও ছিলেন-এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস  চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি। 

পরে গণঅধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা। এতে গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসানসহ ৯ সদস্যের প্রতিনিধি অংশ নেন। এরপর রাতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

 

© যুগান্তর 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল