banglahour

যাত্রাবাড়ীতে চাঁদাবাজির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৭ অপরাহ্ন

সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ বৃহস্পতিবার সকালে ও গতকাল বুধবার দুপুরে সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

আজ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাহাদ (২১), মো. রাজু (৩০), পারভেজ হোসেন (২৪), জাকির হোসেন (২৪) ও কামাল ভান্ডারী (৪২)। আর গতকাল দুপুরে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহান মুন্সি (২৭) ও রায়হান খান (২৪)।

লাঠি উদ্ধার করা হয়েছে। আর গতকাল দুপুরে র‍্যাব-১০–এর আরেকটি দল দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পরিবহনে চাঁদা তোলার সময় দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির চার হাজার টাকা ও একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

র‍্যাব-১০–এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এম জে সোহেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন এলাকায় আন্তজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় করতেন। তাঁদের যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল