banglahour

যশোরে প্রধানমন্ত্রীর জনসভা যেন জনসমুদ্র

সারাদেশ | যশোর প্রতিনিধি

(৩ বছর আগে) ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৩ অপরাহ্ন

যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় যেন জনসমুদ্র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে যশোর স্টেডিয়াম মাঠসহ পুরো যশোর শহর কানায়‌ কানায় পূর্ণ। এ যেন জনসমুদ্র!

২৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের শহরে পরিণত হয়েছে যশোর।

জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে যশোর মতিউর রহমান বিমানঘাঁটিতে পৌঁছেছেন। এরপর তিনি দুপুরে জনসভায় ভাষণ দেবেন।

সকাল থেকে জনসভায় অংশ নিতে যশোর জেলার আট উপজেলাসহ আশপাশে পাশের বিভিন্ন উপজেলা থেকে লাখো নেতাকর্মীরা এসেছেন। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল