banglahour

হামাসের ফাঁদে দিয়ে ধরা পড়ল ইসরায়েলি সেনা

বিশ্ব | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৬ মে ২০২৪, রবিবার, ১:২৭ অপরাহ্ন

হামাসের সামরিক শাখা কাশেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবাইদার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় জানায় হামাসের পাতা ফাঁদে পা দিয়ে বহু দখলদার সেনা হতাহত এবং ধরা পড়েছে। 

উত্তর গাজার জাবালিয়ার একটি সুড়ঙ্গে ইসরাইলি বাহিনী হামলা চালানোর সময় হামাস যোদ্ধারা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইসরাইলি সেনা নিহত হয় এবং বাকিদের আটক করা হয়েছে বলে দাবি করেছে হামাস মুখপাত্র। তবে ইসরাইলি সামরিক বাহিনী হামাসের এ দাবি অস্বীকার করেছে।

আল জাজিরায় পাঠানো এক বার্তায় আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘আমাদের যোদ্ধারা ইহুদিবাদী বাহিনীকে একটি সুড়ঙ্গের মধ্যে অতর্কিত হামলার জন্য প্রলুব্ধ করে। এ সময় আমাদের যোদ্ধাদের হামলায় ওই বাহিনীর সদস্যদের মধ্যে কেউ কেউ নিহত, আহত এবং বাকিদের বন্দি করা হয়েছে।’

কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী হামাসের সশস্ত্র শাখার এ দাবি অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে, তাদের কোনো সৈন্যকে হত্যা বা অপহরণ করা হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। 

শনিবার গাজায় যুদ্ধবিরতির আলোচনা শুরুর সম্ভাবনার মধ্যে ইসরাইলি সেনা আটকের দাবি করল হামাস। 

এদিকে হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র ওসামা হামাদান বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না। এ ধরনের আলোচনা বরং ইসরাইলকে গাজায় আরও বেশি হামলার সুযোগ করে দেয়।’

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজার ৪২০ জন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল