banglahour

১০ বছরে দেশ থেকে পাচার হয়েছে ৮৬ লাখ কোটি টাকা- ফখরুল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৬ নভেম্বর ২০২২, শনিবার, ৫:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২২ অপরাহ্ন

কুমিল্লা বিএনপি’র সমাবেশের একাংশ।

কুমিল্লা: শেখ হাসিনার পদত্যাগ ছাড়া, কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দেয়া ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। বর্তমান সরকার দেশের ট্রেজারি খালি করে দিয়েছে, ফোকলা করে দিয়েছে। একটি গবেষণা সংস্থার তথ্য উপস্থাপন করে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১০ বছরে দেশ থেকে ৮৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে।

আজ শনিবার (২৬ নভেম্ব) দেশব্যাপী বিভাগীয় গণসমাবেশের অংশ হিসেবে কুমিল্লার বক্তৃতাকালে এ কথা বলেন।

বক্তৃতায় মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, এদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। মাদেরকে ’৭১ সালের মতো আরেকটি যুদ্ধ করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।

উল্লেখ্য, গুম, খুন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কুমিল্লা টাউন হল মাঠে এ গণসমাবেশের আয়োজন করা হয় বিএনপি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল