
(২ বছর আগে) ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার, ৪:০৫ অপরাহ্ন
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সবরকম সহযোগিতা করবে সরকার। এমন ঘোষণা দিয়েছেন প্রধানথমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন উপকূলীয় অঞ্চলে এমন ঘর করে দেওয়া হবে যা হবে দুর্যোগ সহনীয়। প্রধানমন্ত্রী বলেন গণতন্ত্র আছে বলেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে সরকার।
বৃহস্পতিবার ঘূর্ণিঝড় রেমাল কবলিত এলাকা পটুয়াখালীর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন ।
প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ আসবেই কিন্তু তা মোকাবিলা করে টিকে থাকার সামর্থ্য অর্জন করতে হবে। সেটাই আওয়ামী লীগের লক্ষ্য।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে মঞ্চে উপস্থিত হন।
প্রসঙ্গত, গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রেমাল।
এর প্রভাবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পটুয়াখালী জেলায় ৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১ হাজার ৮৬৫টি আংশিকভাবে ধ্বংস হয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে কৃষি খাতে ২৬ কোটি টাকা।