banglahour

ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১ জুন ২০২৪, শনিবার, ৯:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩২ পূর্বাহ্ন

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন,  ইসলামী আন্দোলনের ওপর জুলুম-নির্যাতন নতুন কিছু নয় বরং ইতিহাসের ধারাবাহিকতা মাত্র। তাই জালিমের সকল বাধা-প্রতিবন্ধকতা ও জুলুম-নির্যাতন উপেক্ষা করে ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনকে বেগবান করতে ইউনিট দায়িত্বশীলদের অকূতোভয় ও আপোষহীন ভূমিকা পালন করতে হবে।

তিনি ৩১ মে জুমাবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন উত্তর থানার উদ্যোগে রাজধানীর পার্শ্ববর্তী একটি রিসোর্টে শিক্ষা সফর ও ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

শিক্ষা সফর ও ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন উত্তর থানা আমীর মুজিবুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি এডভোকেট সুলতান উদ্দিনের সঞ্চালনায় শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ডঃ ইকবাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পল্টন উত্তর থানার কর্মপরিষদ সদস্য এনামুল হক, আমিনুল ইসলাম, জুবায়ের হোসেন শান্ত, নুরুল আফসার, মাহবুবুর রহমান, আক্তার হোসাইন, মোশাররফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জনগণের ভোট ছাড়াই প্রহসনের নির্বাচনের মাধ্যমে এই সরকার বিগত ১৬ বছর ধরে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত বসে আছে। ক্ষমতাসীনদের বেপরোয়া লুটপাটে দেশের ব্যাংক গুলো আজ দেউলিয়ার পথে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। এই সরকার উন্নয়নের যিকির তুলে এদেশের মানুষের বাক-স্বাধীনতাকে হরণ করেছে। জনগণের ভোট ও ভাতের অধিকারকে কেড়ে নিয়েছে। আজ দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম ও নৈতিকতাকে সরিয়ে দিয়ে এদেশের ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। আধিপত্যবাদের দোশর এই সরকার এদেশের ইসলামী আন্দোলন ও ইসলামী নেতৃত্বকে ধ্বংস করতে সকল প্রকার জুলুম-নিপীড়ন ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সকল চ্যালেঞ্জ মুকাবেলা করেই জনগণের অধিকার আদায়ে জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের নিজ নিজ কর্মক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল