banglahour

পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ১০ জুন ২০২৪, সোমবার, ৯:৩২ পূর্বাহ্ন

পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হওয়ায় আলেক্সান্ডার দ্য ক্রো এমন ঘোষণা দিলেন। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এটা খুবই কঠিন একটি সন্ধ্যা।’

বেলজিয়ামের ভোটাররা এ সপ্তাহান্তে শুধু ইইউ পার্লামেন্টের ভোট দেননি। বরং তাঁরা দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নির্বাচনেও ভোট দিয়েছেন।

অভ্যন্তরীণভাবে দেশটির বৃহত্তম উগ্র ডানপন্থী ভ্লামস বেলাং পার্টি বেশ ভালো করেছে। যদিও প্রত্যাশা পূরণে বেশ পিছিয়ে রয়েছে দলটি।

অন্যদিকে আলেক্সান্ডার দ্য ক্রোর নেতৃত্বে সাত দলের ক্ষমতাসীন জোট নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে না বলে মনে করা হচ্ছে।

মূলত এসব কারণে সরকারপ্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আলেক্সান্ডার দ্য ক্রো। তিনি নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ), ভ্লামস বেলাং পার্টি ও ভুরুইত পার্টিকে অভিনন্দন জানিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, সোমবার (১০ জুন) প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর পদত্যাগ কার্যকর হওয়ার কথা। ২০২০ সালের অক্টোবরে তিনি বেলজিয়ামের জোট সরকারের দায়িত্ব নিয়েছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল