banglahour

নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারলেই এনআইডি পাবেন - সিইসি

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১০ জুন ২০২৪, সোমবার, ৪:৪৫ অপরাহ্ন

কোনো ব্যক্তির একাধিক নাগরিকত্ব থাকলেও তিনি যদি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারেন, তাহলে তাকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সোমবার 'এনআইডি সংশোধনের আবেদনসমূহ ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি' শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন৷

সিইসি বলেন, দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকে জাতীয় পরিচয়পত্র দিতে চাচ্ছিলেন না; কিংবা দেরি করছিলেন৷

তিনি বলেন, বলা হচ্ছিল সার্টিফিকেট লাগবে। কোনো মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট নেওয়াটা অর্থহীন। যদি তিনি প্রমাণ করতে পারে যে তিনি বাংলাদেশের নাগরিক, তাহলে তিনি এনআইডি পাবেন; তাকে এনআইডি দিতেই হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এক ব্যক্তি আরেক ব্যক্তির নাম ধারণ করে জাতীয় পরিচয়পত্র নিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। কেউ কেউ আবার বাবার নাম পরিবর্তন করে চাচার নাম বসিয়ে তার সম্পত্তি করছে৷ এই জিনিসগুলো গভীরভাবে চিন্তা ভাবনা করে উপায় বের করতে হবে। এ ধরনের ঘটনা ঘটায় আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি- আমাদের এখানে এটা করা গেল কীভাবে?

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল