banglahour

পৃথিবীর অন্য দেশের মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে- কাদের

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৮ নভেম্বর ২০২২, সোমবার, ৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৮ অপরাহ্ন

দিনাজপুর: বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে কোন দুর্ভোগ সৃষ্টি না করতে বিএনপি নেতাদের আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপির সমাবেশে আওয়ামী লীগের একজন নেতাকর্মীও তাদের সমাবেশের ধারে-কাছেও যাবেনা। ভোট সুষ্ঠু হবে। পৃথিবীর অন্য দেশের মতোই এ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৮ নভেম্বর) দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো উসকানি দেবেন না।বিশৃঙ্খলা করলে খবর আছে। এ দেশের মানুষকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের প্রতিহত করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ ছেড়ে দেয়নি। 

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল