banglahour

ICYF থেকে প্রাপ্ত পদক প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর

খেলা | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৯:১০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১৫ পূর্বাহ্ন

ঢাকা: বিশ্বের ৫৭ টি মুসলিম রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ওআইসি অধিভুক্ত ইসলামিক কোঅপারেশন ইযুথ ফোরাম  (ICYF) প্রতিবছর ওআইসি ভুক্ত রাষ্ট্রের মধ্যে থেকে একটি শহরকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করে। সে পরিপেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ২০২০ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অধিকতর অর্থবহ এবং মুসলিম বিশ্বে বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরা ও  ব্যাপকভাবে ছড়িয়ে দেবার লক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা কে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করার জন্য আবেদন করা হয়।  বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের রাজধানী ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ হিসেবে নির্বাচিত হয়।

এরই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিশ্বের ৮৯ টি দেশের প্রায় ৮ হাজার প্রতিযোগীর সরাসরি ও প্রানবন্ত অংশগ্রহণে  ১ লক্ষেরও অধিক যুবদের যুক্ত করে বছরব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দশটি মেগা ইভেন্ট  আয়োজনের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ওআইসি ইয়ুথ  ক্যাপিটাল ২০২০ উদযাপন করা হয়।

কোভিড ১৯ অতিমারির  মধ্যেও ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ এর সকল অনুষ্ঠান ও কার্যক্রম অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করার জন্য  ওআইসি এর যুব বিষয়ক সংগঠন ICYF কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে "Most Diligent and Resilient Performance Award " পদকে ভূষিত করা হয়েছে। ICYF  এর সভাপতি তাহা আইয়ানের নিকট থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  মোঃ জাহিদ আহসান রাসেল এমপি উক্ত বিশেষ সম্মাননা গ্রহণ করেন।

সোমবার (২৮ নভেম্বর)  মন্ত্রিসভা বৈঠক শেষে উক্ত বিশেষ সম্মাননা স্মারকটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল