banglahour

শুটিং সেটে পরচর্চা নিয়ে ‘বাকবিতণ্ডা’ অজয়-টাবুর

বিনোদন | বিনোদন ডেস্ক

(২ বছর আগে) ১৪ জুন ২০২৪, শুক্রবার, ১১:১০ পূর্বাহ্ন

শুটিং সেটে পরচর্চা নিয়ে একে অন্যকে দোষারোপ শুরু করলেন অজয় দেবগান ও টাবু। তবে সবটাই হয়েছে মজার ছলে। ‘অরো মে কাহা দম থা’ ছবিতে জুটি বেঁধেছেন তারা। ছবির একটি প্রচারমূলক অনুষ্ঠানে, সেটে অভিনয়ের বাইরে তারা কী করেন, একে অন্যকে নিয়ে খোলসা করলেন।

অজয় দেবগান জানান, শুটিং ফ্লোরে গরম আবহাওয়া ইত্যাদি নানা বিষয় নিয়ে সারাক্ষণ অভিযোগ করতে থাকেন টাবু। অভিনেত্রীর পাল্টা বক্তব্য, আর অজয় সব সময় পরচর্চা করতে থাকেন। সঙ্গে সঙ্গে বিরোধিতা করে অজয় বললেন, আমার কাছে অন্যদের কোনো খবর নেই। আমি একেবারেই পরচর্চা করি না।

উত্তরে টাবু বলেন, মিথ্যা কথা বলো না। তুমি সবার খবর জানতে চাও আমার কাছে। এ সময় অজয় বলেন, তাহলেই ভাব। কার কাছে সবার খবর থাকে! 

‘বিজয়পথ’ ছবিতে প্রথম জুটি বাঁধেন তারা। কিন্তু তার আগে কৈশোর বয়স থেকেই পরিচিত অজয় ও টাবু। তাদের জিজ্ঞেস করা হয়, দীর্ঘ দিন একসঙ্গে কাজ করার পরে সেটে তাদের সম্পর্কের সমীকরণ কেমন? চিন্তাভাবনা না করেই অজয়ের জবাব, এখন আর কিছু মনেই হয় না। টাবু যে ছবিতে আমার সহ-অভিনেতা, আলাদা করে তা মাথায় রাখতে হয় না।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল