banglahour

বাইক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৫ জুন ২০২৪, শনিবার, ৯:০৩ অপরাহ্ন

ভোলার চরফ্যাশনে বাইক দুর্ঘটনায় কামাল উদ্দিন পাটওয়ারী (৭২) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত ৮টায় চরফ্যাশন-শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন পাটওয়ারী এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শশীভূষণ বাজার থেকে নিজ বাড়িতে মোটরসাইকেলযোগে ফিরছিলেন কামাল উদ্দিন। রাত ৮টায় তার বাড়ির কাছে পানির কল এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে রাখা ঢালাই মেশিনের সঙ্গে তার মোটরসাইকেল ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় পথচারী ও স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল