banglahour

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২২ জুন ২০২৪, শনিবার, ৯:০১ অপরাহ্ন


টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ৪৭তম ম্যাচে মুখোমুখি প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ-ভারত। বিশ্বকাপের সুপার এইটের এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েষ্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে দুই দলের জন্যই জয়ের কোনো বিকল্প নেই। ভারত আজ হেরে গেলেও সমস্যা নেই। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেও সেমিফাইনালে যেতে পারবে।

কিন্তু বাংলাদেশ আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ব্যাক ফুটে আছে। আজ ভারত এবং মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে জিততে না পারলে সেমিফাইনালের আগেই বিদায় নেবে টাইগাররা। সেই দিক বিবেচনায় ভারত-আফগানিস্তান দুটি ম্যাচই বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ভারত-বাংলাদেশ এই দুই দল অতীতে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ১৩টিতে জিতেছে ভারত আর একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

ভারত: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শুভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও আরশদীপ সিং।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল