banglahour

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু হয়েছে

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:২৬ পূর্বাহ্ন

প্রতিবেশী দেশ ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই দিনের রাষ্ট্রীয় সফরের বিষয়ে সংবাদ সম্মেলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৫মিনিটের দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এই সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরও সুসংহত করতে ৭টি নতুন এবং ৩টি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে ঢাকা ও নয়াদিল্লি।

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই ছিল প্রথম দ্বিপক্ষীয় সফর। এছাড়া এ সফর ছিল ১৫ দিনের কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর। তিনি ৯ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর এবারের ভারত সফর বেশ গুরুত্ব পেয়েছে। প্রায় দুই বছর পর প্রতিবেশী দুই দেশের সরকারপ্রধান দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠকে বসেন। নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকের পর ১০টি বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। এ ছাড়া ১৩টি সুনির্দিষ্ট ঘোষণা এসেছে। বাংলাদেশ ও ভারত উভয় সরকারই এই সফরকে ‘ফলপ্রসূ’ বলে আখ্যায়িত করেছে। এই সফরের ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছে দুই দেশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল