banglahour

ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির ইদ্দত মামলার রায় ঘোষণা

বিশ্ব | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ১:৩৫ অপরাহ্ন

ইসলামাবাদের স্থানীয় আদালত আজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির ইদ্দত মামলার রায় ঘোষণা হবে। এর আগে তারা সাজা স্থগিত চেয়ে আবেদনে করেন আদালতে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত সংরক্ষিত রায় ঘোষণা করবে। খবর জিও নিউজের।

 সাজা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন এক মাসের মধ্যে নিষ্পত্তি করারও আদেশ দিয়েছেন হাইকোর্ট। 

ইমরান খান ও বুশরা বিবির করা একাধিক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মিয়াঁগুল হাসান আওরঙ্গজেব এসব আদেশ দেন।

এ মামলায় জেলা ও দায়রা আদালতে অপেক্ষমাণ রাখা আদেশ ঘোষণার আবেদন করেছেন ইমরান খান। একই সঙ্গে আপিল আবেদনের শুনানি করারও আবেদন করেছেন তিনি। এদিকে নিম্ন আদালতে সাজা স্থগিত চেয়ে আবেদন করেছেন বুশরা।

ইদ্দতের সময় পূর্ণ না করে শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার দায়ে গত ৩ ফেব্রুয়ারি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বসানো একটি অস্থায়ী আদালত।

বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার করা মামলায় ইমরান ও বুশরাকে এই সাজা দেন আদালত। মামলায় মানেকা অভিযোগ করেছিলেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্দিষ্ট সময় পার (ইদ্দত) না হতেই ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি, যা স্পষ্টতই শরিয়াহ আইনের লঙ্ঘন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল