banglahour

ভোলায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ জুন ২০২৪, শুক্রবার, ১০:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩৫ পূর্বাহ্ন

নিজস্ব ছবি

২৮ জুন (শুক্রবার) ভোলার সদর থানার ৪ নং ওয়ার্ড এ সাংবাদিক মামুন মাহফুজের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

সাম্প্রতিককালে ভোলার বিভিন্ন অঞ্চলে বাসা বাড়িতে চুরির ঘটনা অনেক গুণ বেড়ে গেছে।  এতে এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। দেখা গেছে একই অঞ্চলে একই সাথে তিন চার বাড়িতে চুরি হয় এবং ধারাবাহিকভাবে একটার পর একটা বাড়িতে  চুরির ঘটনা ঘটে যাচ্ছে।

এবার চুরি হলো ঈদ উপলক্ষে ভোলায় আসা এক সাংবাদিকের বাড়িতে।

২৮ জুন (শুক্রবার) শেষ রাতে টাইম নিউজের সাব এডিটর মামুন মাহফুজের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় সংবাদ তৈরীর কাজে ব্যবহৃত ল্যাপটপ, পাসপোর্ট নগদ টাকাসহ বেশ কিছু নিত্য ব্যবহার্য জিনিসপত্র খোয়া যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় একতলা বাড়ির ছাদের দরজা ভেঙে চোর বাড়ির ভিতরে প্রবেশ করে এবং বাড়িতে থাকা অন্য সদস্যদের রুমের বাইরে থেকে আটকে দিয়ে একটি রুমের যাবতীয় মালামাল হাতড়ে মূল্যবান জিনিসগুলো চুরি করে।

সাম্প্রতিক কালের চুরির ঘটনাগুলিতে চোরের প্রধান টার্গেট  স্বর্ণালংকার এবং এই বাড়িতে চুরির ক্ষেত্রেও সরে জমিন আলামত দেখে বোঝা যায় তারা অলংকার জাতীয় মূল্যবান জিনিসপত্র খুঁজছিল।

ঘটনার দিন ভিকটিম ও তার পরিবার চিকিৎসা সংক্রান্ত কাজে ঢাকায় ছিলেন ।
ভোর রাতে চুরির খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি বিকেলে ভোলায় পৌঁছালে সন্ধ্যার দিকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চোর নিয়ন্ত্রণে তাদের বিভিন্ন  পদক্ষেপের কথা জানান। এসময় সামাজিকভাবে পালাক্রমে পাহারা দেওয়ার পরামর্শ দেন পুলিশ পরিদর্শক।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিদর্শক হোসাইন ইমাম বলেন ইদানিং সদর এলাকায় চুরির ঘটনা বেশ বেড়ে গেছে, পুলিশ তৎপর রয়েছে তবে শুধু পুলিশের তৎপরতায় কাজ হচ্ছে না, যে কারণে সামাজিকভাবেও পালাক্রমে পাহারা দেয়ার ব্যবস্থা করা দরকার।

তিনি আরো জানান প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ল্যাপটপ খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল