
(২ বছর আগে) ২৯ জুন ২০২৪, শনিবার, ৬:১৫ অপরাহ্ন
মানিকগঞ্জ: ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা নির্মাণে সহযোগিতা সহ যেকোনো উন্নয়নমূলক কাজে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন পারফেক্ট গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলম বাবু।
গত শুক্রবার দুপুরে জেলার ইউনিয়নের ডাঙ্গা মসজিদ উদ্বোধন শেষে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উদ্বোধন শেষে মসজিদ কমিটির সদস্যবৃন্দ মোহাম্মদ সারোয়ার আলম বাবুকে ফুলের শুভেচ্ছা জানান ও সম্মামনা স্মারক দিয়ে তাকে বরন করে নেন অত্র এলাকার গণ্যমান্যব্যক্তিসহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, পারফেক্ট গ্রুুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলম বাবু আ.লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও সম্মানিত উপদেষ্টা বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন।