banglahour

ফাইনালের মধ্য দিয়ে আজ পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৯ জুন ২০২৪, শনিবার, ৬:২৮ অপরাহ্ন

আজকে থেকেই শুরু হচ্ছে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরোর নকআউট পর্ব। গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে ১৬ দল নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। আজ বাংলাদেশ সময় রাত দশটায় ইতালি-সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে শেষ ষোলোর খেলা।

এই ম্যাচ শেষ হতেই মাঠে নেমে পড়বে স্বাগতিক জার্মানি এবং ১৯৯২ ইউরোর চ্যাম্পিয়ন ডেনমার্ক। হাইভোল্টেজ এই ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায়।

রোববার (৩০ জুন) মাঠে নামবে দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং স্পেন। রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে লড়বে ইংল্যান্ড। অন্যদিকে একমাত্র দল হিসেবে গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটি জেতা স্পেন খেলবে প্রথমবার ইউরোতে এসে শেষ ষোলোর দেখা পাওয়া জর্জিয়ার বিপক্ষে।

পরদিন সোমবারও (১ জুলাই) যথারীতি শেষ ষোলোর দুটি ম্যাচ মাঠে গড়াবে। এদিন রাত ১০টায় তর্কসাপেক্ষে শেষ ষোলোর সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়াম। রাত ১টায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল মোকাবিলা করবে স্লোভেনিয়ার।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল