
(২ বছর আগে) ৩০ জুন ২০২৪, রবিবার, ৪:৫১ অপরাহ্ন
বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি পাস হয়। রোববার (৩০ জুন) নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়।
এর আগে গত ৬ই জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন । প্রায় তিন সপ্তাহ ধরে সংসদে আলোচনা শেষে শনিবার সংসদে অর্থ বিলের অনুমোদন দেয়া হয়। যা সর্বসম্মতিক্রমে রোববার পাস হলো।
আগামীকাল ১ জুলাই থেকেই এ বাজেট কার্যকর হবে।
বাজেটে সুযোগ রাখা হয়েছে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার। সর্বোচ্চ করহার ২৫ শতাংশই থাকলো। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে পাস হওয়া নতুন অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট।