banglahour

অনিবার্য কারণবশত রাবির প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্তগিত

শিক্ষা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১ জুলাই ২০২৪, সোমবার, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৪ অপরাহ্ন

অনিবার্য কারণবশত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ( রাবি) স্নাতক/সম্মান শ্রেণির প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্তগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩০ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে তিনটি ( এ,বি,সি) ইউনিটের চিফ -কো-অর্ডিনেটর কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ভর্তি ও সাক্ষাৎকার কার্যক্রম পরবর্তী বিজ্ঞাপ্তি না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
এর আগে ৩০ জুন বিকেলে এ ইউনিটের সপ্তম মেধাতালিকা প্রকাশিত হয়েছিলো।তবে কয়েক ঘন্টার মাথায় এই ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ১ জুলাই বি ইউনিটের নবম মেধাতালিকার ভর্তির শেষ তারিখ থাকলেও নতুন ঘোষণার ফলে তা স্তগিত হবে।অন্যদিকে আগামী ১ ও ২ জুলাই সি ইউনিটের ষষ্ঠ মেধাতালিকা থেকে ভর্তির সময়সূচি ছিলো।
ধারণা করা হচ্ছে 'প্রত্যয়' স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এর আগে ৩০ জুন দুপুরে একই দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় রাবি শিক্ষক সমিতি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল