banglahour

শ্রীলংকায় উড়াল দিয়েছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১ জুলাই ২০২৪, সোমবার, ৯:১০ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই শ্রীলংকায় উড়াল দিয়েছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।

আজ লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী দিনে মাঠে নেমেছেন মোস্তাফিজ এবং তাওহিদ। ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে ডাম্বুলা সিক্সার্সের একাদশে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তাদের দল ডাম্বুলা। 

আগামীকাল কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামবেন তাসকিন আহমেদ। বাংলাদেশের সময় রাত ৮টায় ক্যান্ডির বিপক্ষেই খেলবে তার দল।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন তাওহিদ হৃদয়। ৭ ইনিংসে ব্যাট করে দলের পক্ষে সর্বোচ্চ ১৫৩ রান করেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ১২৮.৫৭।

অন্যদিকে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন মোস্তাফিজুর রহমানও। ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন, ওভারপ্রতি রান খরচ করেছেন মোটে ৫.৪৬।

উল্লেখ্য, এলপিএলের গত আসরে জাফনা কিংসের জার্সিতে খেলেছিলেন তাওহিদ। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে সেবার নজর কেড়েছিলেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল