banglahour

ভিডিও নোট পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করছে হোয়াটসঅ্যাপ

অন্যান্য | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ৩:১১ অপরাহ্ন

ভিডিও নোট পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরা বাটন থেকেই সরাসরি ভিডিও নোট চালু করা যাবে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএবেটাইনফোর মতে, বর্তমানে সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও রেকর্ড করে অন্যের কাছে পাঠানো যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে । কিন্তু একই ভয়েস নোট একাধিক ব্যক্তিকে পাঠানোর জন্য চ্যাটবক্সে প্রবেশ করে ক্যামেরা আইকন থেকে ভিডিও রেকর্ড করার পর বারবার গ্যালারিতে প্রবেশ করতে হয়। কেউ কেউ পাঠানো ভিডিও অন্যকে ফরওয়ার্ড করে থাকেন। কিন্তু এখন সেই সমস্যা আর থাকবে না। নতুন চালু হতে যাওয়া ভিডিও নোট বাটন কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ থেকেই ভিডিও নোট রেকর্ড করে একসঙ্গে একাধিক ব্যক্তিকে পাঠানো যাবে বলে জানিয়েছে হোয়াটঅ্যাপসের এ প্রতিষ্ঠান।

ভিডিও নোট বাটনে ক্লিক করে সহজেই রেকর্ড করে একসঙ্গে অনেককে পাঠানো যাবে। এর ফলে চ্যাটবক্সে গিয়ে বারবার ক্যামেরা আইকনে ট্যাপ করে ভিডিও রেকর্ড করার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপে থাকা একটি ক্যামেরা ইন্টারফেস থেকে সহজেই ভিডিও নোট রেকর্ড করে অন্যকে পাঠানো যাবে।

বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চলছে। তবে নির্দিষ্ট কিছু বেটা সংস্করণ ব্যবহারকারী এ সুবিধা পরখ করছেন। তবে কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে ভিডিও নোট, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল