banglahour

ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছেন গৃহশিক্ষক

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৭ জুলাই ২০২৪, রবিবার, ১০:১১ পূর্বাহ্ন

লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছেন এক গৃহশিক্ষক। পাঁচদিন ধরে তারা নিখোঁজ।  

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী শনিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা অমল ভুইমালি। অমলের অভিযোগ তার স্ত্রীকে নিয়ে পালিয়েছেন ওই গৃহশিক্ষক। এর আগে মঙ্গলবার উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত গৃহশিক্ষকের নাম আলামিন। তিনি উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অমলের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে প্রাইভেট পড়াতেন আলামিন। একপর্যায়ে অমলের স্ত্রী কাকলি রানীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে অমল সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন। পরে মঙ্গলবার সন্ধ্যার পর কাকলি রানীকে নিয়ে পালিয়ে যান আলামিন।

অমল বলেন, আমার স্ত্রীকে নিয়ে গৃহশিক্ষক আলামিন পালিয়েছেন। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি।

ওসি মাহমুদ উন-নবী বলেন, এ বিষয়ে জিডি করা হয়েছে। দু’জনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল