banglahour

ভারতের গুজরাটে ভবন ধস, নিহত ৭

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ৭ জুলাই ২০২৪, রবিবার, ১২:১৯ অপরাহ্ন

ভারতের গুজরাট রাজ্যের সুরাটে ছয়তলা ভবন ধসে সাতজন নিহত হয়েছে। গত কয়েক দিনের অবিরাম মৌসুমি বৃষ্টিপাতে ৩০টি অ্যাপার্টমেন্টের ভবনটি ধসে পড়ে। দেশটির ফায়ার সার্ভিস কর্মকর্তারা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

এনডিটিভি জানিয়েছে, ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা বসন্ত পারীক জানিয়েছেন, ভবনটি ধসে যাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ধ্বংসস্তূপ থেকে তল্লাশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন। এজন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের তথ্যমতে, গতকাল শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটের সময় ভবনটি ধসে পড়ে। ধসে পড়ার পর ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ভারতীয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড (এনডিআরএফ) এবং প্রাদেশিক ডিজাস্টার রেসপন্স ফান্ডের (এসডিআরএফ) কর্মীরা ভবনটি ধসে পরার পরপরই উদ্ধার কাজ করতে আসেন।

সুরাট পুলিশের তথ্যমতে, ভবনটি কোনো নিয়ম না মেনে তৈরি করা হয়। ভবনটিতে পাঁচটি পরিবারের বসবাস ছিল। ভবনটির বেশিরভাগ ফ্ল্যাট খালি ও জরাজীর্ণ ছিল। ফ্ল্যাটগুলোতে বসবাস করা বেশিরভাগই ছিল কারখানা শ্রমিকদের পরিবার।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল