banglahour

সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়া পল্টনেই বিএনপির গণসমাবেশ হবে- মির্জা আব্বাস

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ২:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৮ অপরাহ্ন

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়া পল্টনেই বিএনপির গণসমাবেশ হবে। এ বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। পল্টনেই আমরা গণসমাবেশ করবো। ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে আমাদের সর্বাত্মক প্রস্তুতি চলছে। ঢাকা বিভাগব্যাপী নেতাকর্মীরা সভা করছেন। ঢাকার নয়া পল্টনে এবং গুলশানে প্রস্তুতি সভা হচ্ছে। পল্টনেই আমরা গণসমাবেশ করবো। বাইরে থেকে লোকজন আসবে। এজন্য যা করা দরকার আমরা সব করবো।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর ২২) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত ব্যবস্থাপনা উপকমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সংঘর্ষ চাই না। আক্রমণাত্মক কিছু নয়। এটা হলো আমাদের বিভাগীয় গণসমাবেশ। এমন কি অসুবিধা হবে যে ১০ ডিসেম্বর সমাবেশ নয়া পল্টনে করা যাবে না। আমাদের নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে কেউ বিভ্রান্ত হবেন না। সময় কথা বলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, মো: শাহজাহান, আমান উল্লাহ আমান, মো: আবদুস সালাম, খায়রুল কবির খোকন, সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল