banglahour

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট অবরোধ করেছে জবি শিক্ষার্থীরা

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৮ জুলাই ২০২৪, সোমবার, ৫:৫৪ অপরাহ্ন

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড়ের চারপাশের রাস্তায় আটকা পড়েছে অসংখ্য যানবাহন।

সোমবার বিকাল সাড়ে ৪টা নাগাদ জিরো পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর ৩টার পর ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে মিছিল নিয়ে গুলিস্তান অভিমুখে যাত্রা করেন তারা।

এ সময় তাঁতিবাজার মোড়, বংশাল ও ফুলবাড়িয়ায় হানিফ ফ্লাইওভারের নিচে তিন দফায় পুলিশ তাদের বাধা দিলেও তা উপেক্ষা করে জিরো পয়েন্টে অভিমুখে এগিয়ে যান শিক্ষার্থীরা।

জিরো পয়েন্ট মোড়ের চারদিকে বসে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন। তাদেরকে ‘মেধা না কোটা?, মেধা মেধা’, ‘সংবিধানের মূল কথা, সুযোগের সমতা, ‘৭১ এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের ফাঁকে চলছে প্রতিবাদী গান ও কবিতা। শিক্ষার্থীদের হাতে ও মাথায় শোভা পাচ্ছে জাতীয় পতাকা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল