banglahour

জনদুর্ভোগ সৃষ্টি করার চেয়ে আদালতে যাওয়াই যৌক্তিক - ফরহাদ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৩:০৩ অপরাহ্ন

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, রাস্তা অবরোধ করে, জনদুর্ভোগ সৃষ্টি করার চেয়ে আদালতে যাওয়াই যৌক্তিক। সরকারও চায় কোটার বিষয়টি নিষ্পত্তি হোক তবে সেটি আদালতের গিয়েই সমাধান করতে হবে। 

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন বলেন, আলোচনার ভিত্তিতে যৌক্তিকভাবে কোটা পদ্ধতির সংস্কার হওয়া উচিত। কারও প্ররোচনায় পড়ে আন্দোলনে যাবেন না।  কোটার বিষয়টির সহজ সমাধান আদালতেই হবে। 

তিনি বলেন, পানির মত সহজ বিষয়টি কে কঠিন করছে? যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে আন্দোলনকারীরা আদালতে যাক। আদালতে না গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন অযৌক্তিক।

মন্ত্রী বলেন, এখনও যারা কোটা আন্দোলন করছেন তাদের বলি- আমি একজন শিক্ষক। আদালতের বিষয়টি আদালতেই নিষ্পত্তি করতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল