banglahour

যুগপৎ আন্দোলনের শরিকদলগুলোর সঙ্গে এ বৈঠক করবে বিএনপি

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৪ অপরাহ্ন

দীর্ঘ বিরতির পর যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার বিকাল চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন। বিএনপি সূত্রে জানা গেছে, এক দফা কর্মসূচি ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিকদলগুলোর সঙ্গে এ বৈঠক হবে।

এদিন প্রথমে বিকাল ৪টায় গণতান্ত্রিক বাম ঐক্য, এরপর এনডিএম, গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে পৃথক বৈঠক করবে বিএনপি। 

শায়রুল কবির খান জানান, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃতবাদী অবৈধ সরকারের পদত্যাগ ও বিদ্যমান জাতীয় সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনঃগঠন করে তার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব সকল রাজবন্দির মুক্তি ও মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি রায়ে দেওয়া সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে এক দফা বাস্তবায়নে যুগপৎ কর্মসূচি শুরু হয়েছিল। গত বছর ১২ জুলাই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিস সামনে সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল