banglahour

রাজধানীতে মানব পাচারকারী চক্রের মূলহোতা জাহাঙ্গীরসহ গ্রেফতার ২

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ৬:১৮ অপরাহ্ন

গ্রেফতারকৃত মানব পাচারকারী চক্রের মূলহোতা জাহাঙ্গীর ও তার সহযোগী

সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা জাহাঙ্গীর হোসেন এবং তার সহযোগী লিপিয়ার হোসেনকে গ্রেফতার র‌্যাব-৩।

১ ডিসেম্বর বৃহস্পতিবার পৃথক অভিযানে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ জাহাঙ্গীর হোসেনের (৫১) গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে এবং তার সহযোগী মোঃ লিপিয়ার হোসেনের (৫২) বাড়ি রংপুরের মিঠাপুকুরে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

তিনি জানান, গ্রেফতারকৃতদের জনশক্তি রপ্তানীর কোন লাইসেন্স না থাকা স্বত্তেও তারা ভিকটিমদের নিকট হতে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও সৌদি আরবে প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য অর্থ দাবী করত।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল