
(২ বছর আগে) ১২ জুলাই ২০২৪, শুক্রবার, ৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৭ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। সেখানে অস্ত্রোপচার-পরবর্তী সৃষ্ট জটিলতার বিষয়ে তার চিকিৎসা চলছে।
বিএনপি নেত্রীর সর্বশেষ অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, চেয়ারপারসন এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিইউ সুবিধা-সম্বলিত কেবিনে চিকিৎসাধীন আছেন।
চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে আরও জানিয়েছেন, -চেয়ারপারসন এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিইউ সুবিধা-সম্বলিত কেবিনে চিকিৎসাধীন আছেন।
এর আগে গত ৮ জুলাই ভোর বেলায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার আগে একই হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।