banglahour

এবার অলিম্পিকের মশাল বহন করবেন বিটিএস তারকা জিন

বিনোদন | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৪ জুলাই ২০২৪, রবিবার, ২:১৭ অপরাহ্ন

প্যারিস অলিম্পিকে মশাল বহন করবেন বিটিএস তারকা জিন। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে ফ্রান্সের ল্যুভর জাদুঘরের সামনে জিন মশাল বহন করবেন বলে জানিয়েছে কোরীয় বার্তাসংস্থা ইয়োনহ্যাপ।

২৬ জুলাই প্যারিসে এবারের অলিম্পিকের পর্দা উঠছে। এর আগে অলিম্পিকের রীতি মেনে মশাল বহনের আয়োজন রয়েছে। এতে অংশ নিতে গত বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছেন এই কেপপ তারকা।

তবে বিটিএসের তরফ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
৩১ বছর বয়সী জিন বিটিএসের প্রথম সদস্য হিসেবে গত মাসে সামরিক প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরেছেন। এই বছরের শেষভাগে জিনের গানে নিয়মিত হওয়ার কথা রয়েছে।

বিটিএসের বাকি সদস্যদের মধ্যে আরএম, জে-হোপ, জিমিন ভি ও জাংকুক এখনো প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁরা প্রশিক্ষণ শেষ হওয়ার পর আগামী বছর গানে ফিরতে পারে ব্যান্ডটি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল