banglahour

এক দফা আন্দোলন ছাড়া সংকটের সমাধান হবে না- নজরুল ইসলাম খান

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৫ জুলাই ২০২৪, সোমবার, ১০:৪৩ পূর্বাহ্ন

রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন - গণতন্ত্রহীনতার সংকট চলছে

এ সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য পরিষ্কার বুঝা যায় দেশে সংকট রয়েছে।

বিদ্যমান সংকট হলো গণতন্ত্রহীনতার সংকট। অনাচারের দেশ ছেয়ে গেছে।
পরিষ্কার বোঝা যাচ্ছে সরকারের পৃষ্ঠপোকতায় দুর্নীতি হচ্ছে। সরকারের ঊর্ধ্বতন  কর্মকর্তারা দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে।
ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে। এসব বিদ্যমান সংকট সমস্যা সমাধানে আমাদের এক দফা কর্মসূচি চলছে। এক দফা আন্দোলনের বাস্তবায়ন ছাড়া দেশের সংকটের সমাধান হবে না।
তিনি বলেন, যারা দুর্নীতি ও আর লুটপাট করে দেশকে ধ্বংস করে দিচ্ছে সরকার তাদেরকে নিরাপদে দেশ থেকে বের করে দিচ্ছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। মিথ্যা মামলা দিয়ে বছর পর বছর তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তিনি চিকিৎসা পর্যন্ত পাচ্ছেন না। আদালতের দোহাই দিয়ে খালেদা জিয়ার মৌলিক অধিকার চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।

কোটা সংস্কারের আন্দোলন সর্ম্পকে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, কোটা বাতিল নয় সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। কোটা সংস্কার নিয়ে কয়েক বছর ধরে আন্দোলন চলছে, আন্দোলন ঝিইয়ে রাখা ঠিক না। সরকারে উচিত কোটা সংস্কারের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করেন তখন বলেন রাগ বা বিরাগবাজন হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী বিরাগবাজন হয়ে বলে দিলেন কোটা বাতিল হবে না। শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত দাবির প্রতি বিএনপির সমর্থন রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল