
(১ বছর আগে) ১৫ জুলাই ২০২৪, সোমবার, ১২:০৭ অপরাহ্ন
নরসিংদীর শিবপুরে তালের কোন্দায় (তালগাছ থেকে তৈরি ছোট নৌকা) চড়ে বিলের পানিতে শাপলা তুলতে গিয়েছিল লামিয়া (১২) ও ইলমা (১০) নামের দুই শিশু। নৌকাটি উল্টে গিয়ে পানিতে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগাবন্দ গ্রামে শেখেরধর সেতুসংলগ্ন বিলে এ ঘটনা ঘটে
লামিয়া ও ইলমার বাড়ি দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ গ্রামে। লামিয়ার বাবার নাম নুরুল ইসলাম এবং ইলমার বাবার নাম আবদুল করিম।
তারা কোন্দার দুই প্রান্তে বসে বিল থেকে শাপলা টেনে তুলছিল। একটি শাপলা ধরে টান দিলে কোন্দাটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় শিশু লামিয়া ও ইলমা কোন্দার নিচে আটকে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ও স্বজনেরা বিলে নেমে দুজনের লাশ উদ্ধার করেন।