banglahour

কোটা সংস্কারের দাবিতে ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সড়ক অবরোধ

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১২:২৮ অপরাহ্ন

কোটা সংস্কারের দাবিতে 
রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা এই সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। মেরুল বাড্ডা ও বসুন্ধরায় পুলিশ রয়েছে।

আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ‘প্রগতি সরণি’ সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা মেধা মেধা’, ‘লাঠিসোঁটা, টিয়ার গ্যাস জবাব দেবে বাংলাদেশ’  বলে স্লোগান দেন।  প্রায় একই সময়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করেন

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল