banglahour

চানখারপুল এলাকায় দুইজন ঢাবি ও একজন ঢাকা কলেজের শিক্ষার্থী গুলিবিদ্ধ

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৬:৫৫ অপরাহ্ন


রাজধানীর চানখারপুল এলাকায় কোটা আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গুলির অভিযোগ উঠেছে বহিরাগত ছাত্রলীগের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। এ সময় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।


দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রাতুল ও শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও সাফিন নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় প্রায় ২০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন।

এর আগে বেলা ৩টার পর থেকে দ্বিতীয় দিনের মতো কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে।

ধাওয়া-পাল্টা ধাওয়ায় শহীদুল্লাহ হল থেকে চানখারপুল রোড রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের একপর্যায়ে চানখারপুল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এলাকা দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল