banglahour

ভোলা সদর উপজেলায় তুলার কারখানায় আগুন

সারাদেশ | প্রেস বিজ্ঞপ্তি

(১ বছর আগে) ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৭:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৯ অপরাহ্ন

ভোলা সদর উপজেলার উত্তর চরনোয়াবাদ  ৪ নং ওয়ার্ডে কালিখোলা রোডের পাশের একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে বাচ্চারা আগুন নিয়ে খেলার সময় তুলার একটি বস্তায় ভুলক্রমে আগুন লেগে যায়, এরপর ধীরে ধীরে পুরো কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার কিছুক্ষণ পরেই স্থানীয়রা ৯৯৯ এ কল করে ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আশপাশের বাড়িতে যারা ছিল তারা আগুন লাগার কিছুক্ষণ পরেই স্থান ত্যাগ করে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল