banglahour

খুলনায় কোটা বিরোধী শিক্ষার্থীদের দিনভর বিক্ষোভ

শিক্ষা | খুলনা ব্যুরোঃ

(২ বছর আগে) ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১০:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫১ অপরাহ্ন

সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক কোটা সংস্কারের দাবি এবং আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে খুলনার নতুনরাস্তা , জিরো পয়েন্ট ও শিববাড়ি মোড় এলাকায়  বিক্ষোভ করে শিক্ষার্থীরা।  আন্দোলনকারীদের  বিকেল তিনটায় নামার কথা থাকলেও সকাল সাড়ে দশটায় বিক্ষোভ মিছিল সহকারে এসব এলাকায় জড়োহয়। ফলে  ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা অবরোধ শেষে বেলা পৌনে ১২টার দিকে নতুন রাস্তা মোড় থেকে মিছিল নিয়ে শিববাড়ি মোড়ের উদ্দেশ্যে রওনা দেন শিক্ষার্থীরা। জাতীয় পতাকা মাথার ওপর রেখে প্রায় ৬ কিলোমিটার হেঁটে মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে বেলা ১টার দিকে শিববাড়ি মোড়ে আবারও সড়ক অবরোধ করেন তারা।


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় খুবির হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর প্রবেশপথ জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করেন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।একই দাবিতে আন্দোলন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি খুলনাসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। এছাড়া মহানগরীর দৌলতপুরের নতুন রাস্তার মোড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকায় কোন ধরনের অপীতিকর ও সহিংসতার ঘটনা ঘটেনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল